Trending Now

দায়িত্ব নিলেন নতুন আইজিপি ও ডিএমপি কমিশনার

Date:

ডেস্ক রিপোর্ট : দায়িত্বভার গ্রহণ করেছেন নতুন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

আইজিপি পদে বাহারুল আলমের নিয়োগের বিষয়ে গতকাল বুধবার (২০ নভেম্বর) প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি আইজিপি পদে মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

শেখ হাসিনা সরকারের পতনের পরদিন ৬ আগস্ট রাতে ময়নুল ইসলামকে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। তখন দেশে কোনো সরকার ছিল না।

বাহারুল আলম ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। তাকে আইজিপি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপ–পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বাহারুল আলমকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

বাহারুল আলম ২০০৭-০৮ সালে এসবিপ্রধানের দায়িত্বে ছিলেন। পুলিশ সদর দপ্তরেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন বাহারুল আলম। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন তিনি। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।

বুধবার অপর এক প্রজ্ঞাপনে শেখ মো. সাজ্জাত আলীকে ডিএমপি কমিশনার করে সরকার। শেখ মো. সাজ্জাত আলী আওয়ামী লীগ সরকারের আমলে চাকরি হারান। সম্প্রতি তার চাকরি পুনর্বহাল করে অন্তর্বর্তী সরকার।

১৯৮৪ সালে শেখ মো. সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারে কর্মজীবন শুরু করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ছিলেন। লক্ষ্মীপুরের পুলিশ সুপারও ছিলেন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। এছাড়া, হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানেও ডিআইজির দায়িত্ব পান শেখ মো. সাজ্জাত আলী। পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদরদপ্তরে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১-এর মামলা নম্বর ৩৩/২০১৭-এর ৩ সেপ্টেম্বরের রায় অনুযায়ী পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) শেখ মো. সাজ্জাত আলীকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো। তিনি আদালতের আদেশ অনুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতাএবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...