Trending Now

ডিএমপিতে ভিআইপি প্রটোকল ও কেপিআই নিরাপত্তা প্রশিক্ষণ শুরু

Date:

নিজস্ব প্রতিবেদক:

ভিআইপি প্রটোকল, হাউজগার্ড এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার (কেপিআই) নিরাপত্তা বিধানে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের সূচনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ রোববার সকাল ৯:০০ ঘটিকায় রাজারবাগস্থ ডিএমপি ট্রেনিং একাডেমীতে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোঃ আবুল বাশার তালুকদার।

এই প্রশিক্ষণ কোর্সে মূলত ভিআইপি প্রটোকল ব্যবস্থাপনা, হাউজগার্ডের যথাযথ দায়িত্ব ও কর্তব্য, কেপিআই সমূহের সুনির্দিষ্ট নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা জোরদারকরণ এবং অর্পিত দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। উদ্যোক্তারা জানান, এই নিবিড় প্রশিক্ষণের ফলে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে নিরাপত্তা প্রদান, প্রয়োজনীয় জ্ঞান অর্জন এবং বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এইচআরডি বিভাগ আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

দৈনিক সংলাপ রিপোর্ট বাংলাদেশ পুলিশে একযোগে আবারও বড় ধরনের...

প্রতারণা মামলায় ২ বছরের সাজা: সাবেক রাষ্ট্রপতির স্ত্রী বিদিশা গুলশানে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত...

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করিয়ে ইতিহাস গড়লেন স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে...

বঙ্গভবনে শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী  

বিশেষ সংবাদদাতা বঙ্গভবনের দরবার হলে নতুন শপথ গ্রহণ অনুষ্ঠানের...