Trending Now

টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ নারী দল

Date:

ক্রিড়া ডেস্ক : রঙ্গিন পোশাকের সিরিজ খেলতে এখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করেছে বাংলাদেশ নারী দল। এই সফরে দক্ষিণ আফ্রিকা নারী দলের সঙ্গে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতিরা। আজ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে দুই দলের এই লড়াই।

আজ রোববার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় দক্ষিণ আফ্রিকার বেনোনিতে স্বাগতিকদের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ। এরপর কিম্বার্লিতে সিরিজের পরের দুই ম্যাচে যথাক্রমে ৬ ও ৮ ডিসেম্বর মাঠে নামবে জ্যোতিরা।

টি-টোয়েন্টি সিরিজের পর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১৬, ২০ ও ২৩ ডিসেম্বর। এই ম্যাচগুলো হবে আলাদা তিনটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো পচেফস্ট্রুম, ইস্ট লন্ডন ও বেনোনি। 

এর আগের সিরিজে ঘরের মাঠে পাকিস্তানকে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে হারিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ফলে বেশ আত্মবিশ্বাস নিয়েই এই সফরে মাঠে নামবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান সিরিজের দলটিকেই পাচ্ছে বাংলাদেশ। যদিও দুটি পরিবর্তন এসেছে। 

প্রোটিয়াদের বিপক্ষে দলে ফিরেছেন শরীফা খাতুন ও লতা মন্ডল। অন্যদিকে স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন সানজিদা আক্তার মেঘলা (স্ট্যান্ডবাই) ও নিশীতা আক্তার নিশি। 

এই সিরিজটি আইসিসি নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ। চ্যাম্পিয়নশিপের সেরা ছয়টি দল খেলবে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। বর্তমানে ১২ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। ৯ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। 

বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামিমা সুলতানা, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, লতা মন্ডল,  স্বর্ণা আক্তার, রিতু মণি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।

স্ট্যান্ডবাই: শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা, নিশীতা আক্তার নিশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...