Trending Now

টাঙ্গাইলে মওলানা ভাসানীর নাতিসহ ৬ বিএনপি নেতা গ্রেপ্তার

Date:

টাঙ্গাইল জেলা প্রতিনিধি : টাঙ্গাইলে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৫ নভেম্বর) সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিএনপি নেতা মাহমুদুল হক ওরফে সানু মওলানা ভাসানীর নাতি।

বিএনপির নেতারা জানান, মাহমুদুল হকসহ কয়েকজন নেতাকর্মী সকাল সাড়ে ৬ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া বাইপাস এলাকায় অবরোধ কর্মসূচি পালন করতে যাচ্ছিলেন। পথে পুলিশ তাদের আটক করে টাঙ্গাইল সদর থানায় নিয়ে যায়।

গ্রেপ্তরকৃত অন্যরা হলেন, জেলা মৎসজীবী দলের সদস্য সচিব মোস্তফা কামাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম ওরফে শাতিল, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন ও যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম ওরফে রুবেল। পরে শহরের পশ্চিম আকুরটাকুর এলাকার বাসা থেকে টাঙ্গাইল শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহীন আকন্দকে পুলিশ গ্রেপ্তার করে।

প্রসঙ্গত, মওলানা ভাসানীর নাতি মাহমুদুল হক বিগত টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দিতা করেন। তিনি মওলানা ভাসানী ফাউন্ডেশনেরও মহাসচিব।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আবু ছালাম মিয়া জানান, গত ২৯ অক্টোবর টাঙ্গাইল সদর থানায় দায়েরকৃত একটি নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতে পাঠানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...