Trending Now

‘অশ্লীল’ মন্তব্যের শিকার অন্তঃসত্ত্বা শুভশ্রী

Date:

বিনোদন ডেস্ক : দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। গত জুন মাসে খবরটি জানান এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন শুভশ্রী। গত ৩ নভেম্বর ছিল শুভশ্রীর জন্মদিন। এ উপলক্ষে বাড়িতে নানা আয়োজন করেন তার স্বামী রাজ চক্রবর্তী। এদিন নীল রঙের গাউন পরেছিলেন ৮ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী। আর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে কটাক্ষের শিকার হয়েছেন এই অভিনেত্রী।

প্রিয়া নামে একজন লিখেছেন, ‘খুব বাজে লাগছে।’ মাঈনুল লিখেছেন, ‘শুভশ্রী আপনাকে লাগছে খুব বিশ্রী।’ মণি মণ্ডল লিখেন, ‘কী বাজে লাগছে দেখতে মাগো। এরা কি করে অভিনেত্রী হয়।’ সুদীপ্ত লিখেছেন, ‘ভয়ঙ্কর লাগছে।’ তা ছাড়াও অসংখ্য অশ্লীল মন্তব্য রয়েছে, যা প্রকাশের অযোগ্য। নেটদুনিয়ায় জোর চর্চা চললেও বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি শুভশ্রী।

টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে।

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন প্রায় ৩ বছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...