Trending Now

টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

Date:

শাহ আলম, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও উৎসাহিত করতে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

বিশেষ অতিথি ও আলোচকরা

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাকির হোসেন,
জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহমিনা জান্নাত,
টাঙ্গাইল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী রিপন,সিভিল সার্জনের প্রতিনিধি ডা. সঞ্চিতা মৈত্র,
পুলিশ সুপারের প্রতিনিধি সদর ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবু সাঈদ, সদর যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

এছাড়া, নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে হালিমা বেগম, ঈশিতা রায় ও সামিয়া ইসলাম বক্তব্য রাখেন।

প্রশিক্ষণ ও কার্যক্রম

জেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রায় একশত প্রশিক্ষিত নারী উদ্যোক্তা অংশ নেন।

এই প্রকল্পের মাধ্যমে টাঙ্গাইলে নারীদের বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন ও ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স, বেবী কেয়ার, হাউজ কিপিং-সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি কম্পিউটার লার্নিং ও সেলাই প্রশিক্ষণ-ও দেওয়া হচ্ছে, যা সুবিধাবঞ্চিত ও কম সুযোগপ্রাপ্ত নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...