Trending Now

বাড়ছে তল্লাশিচৌকি ও টহল, ‘জোরদার অপারেশনের’ সিদ্ধান্ত

Date:

সংলাপ ডেস্ক

 চলমান ‘অপারেশন ডেভিল হান্টের’ মধ্যেই রাজধানীর পরিস্থিতির উন্নতি করতে অপরাধ প্রবণ এলাকায় ‘জোরদার অপারেশন’ চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শহরে তল্লাশিচৌকি বাড়ানোর পাশাপাশি টহল সংখ্যাও বাড়াচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী; এছাড়া অপরাধ দমাতে ঢাকার বাইরে টঙ্গি, বসিলা, কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জেও টহলের সংখ্যা বাড়ানো হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ‘আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির’ সোমবারের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ফেইসবুক পেইজের এক পোস্টে ওই সভায় নেওয়া একগুচ্ছ সিদ্ধান্ত তুলে ধরা হয়েছে।

• রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বাড়াতে হবে। অপরাধ প্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো হবে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট, বিজিবি সদস্যদের সমন্বয়ে যৌথবাহিনী গঠন করে টার্গেট এলাকায় জোরদার অপারেশন পরিচালনা করা হবে।”

• রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনীর একটি অতিরিক্ত পেট্রোল এবং কিছু এলাকায় কোস্ট গার্ডের একটি অতিরিক্ত পেট্রোল নিয়োজিত থাকবে।

• পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, উপকমিশনার, সেনাবাহিনীর মাঠে নিয়োজিত ব্রিগেড প্রধান ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা প্রতিটি ঘটনার ক্ষেত্রে সময়ে সময়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন বলেও জানাননো হয়েছে।

• ডিএমপির পুলিশ সদস্য, বিজিবি, আনসার ও বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের জন্য মোটরসাইকেল ক্রয় করা হবে, যাতে তাৎক্ষণিকভাবে অলিগলিতে টহল দিয়ে অপরাধীদের ‘পাকড়াও’ করা যায়।

বনশ্রী মেরাদিয়া মোডে যৌথবাহিনীর বিশেষ অভিযান

• ছিনতাইকারী ও ডাকাতরা অবস্থান করতে পারে এমন ‘সম্ভাব্য স্থানগুলোতে’ কম্বাইন্ড অভিযান পরিচালনা করে গ্রেপ্তারের করা হবে।

• ঢাকা শহরের বাইরে, বিশেষ করে টঙ্গি, বসিলা, কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জ এলাকায়ও আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হবে।

• ৫০০ এপিবিএন সদস্য ডিএমপিতে ‘ন্যস্ত হয়ে’ পুলিশের সঙ্গে কাজ করবে।

• থানাভিত্তিক সন্ত্রাসীদের হালনাগাদ তালিকা করে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের আইনের আওতায় আনতে তড়িৎ পদক্ষেপ নিবে।

• মিথ্যা, গুজব ও প্রোপাগান্ডার বিপরীতে সত্য তথ্য প্রচারে ‘নানামুখী পদক্ষেপ’ গ্রহণের সিদ্ধান্তের বিষয়টিও জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।

ওই সভায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...