আনোয়ার হোসেন শাহীনঃ
ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবে বেগ ফারুক আহমেদ(দৈনিক ইনকিলাব) কে সভাপতি ও রাকিবুল ইসলাম রাকিব (দৈনিক কালবেলা)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সর্বসম্মতিক্রমে প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিনের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ হুমায়ুন কবীর এর সঞ্চালনায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহমেদ, কাজী আব্দুল্লাহ আল আমীন, সাবেক সাবেক সাধারন সম্পাদক সুজিত কুমার দাস, আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন,শেখ মো. বিপ্লব। সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, তিলক রায় টুলু,শফিকুল ইসলাম স্বপন,শামীম খান, ওবায়দুর রহমান, আরিফ আহমেদ ও মো. কামাল উদ্দিন ।



