Trending Now

গোবিন্দগঞ্জে গরু বোঝাই ট্রাকের ধাক্কায় দুই সহোদরসহ ৩ জন নিহত

Date:

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছেন। নিহত নাহিদ মিয়া (২০) ও জাহিদ মিয়া (১৮) আপন দুই ভাই। অপরজনের নাম শাকিল মিয়া (২০)। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক মহাসড়কের কাটাবাড়ি নাসিরাবাদ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ি থেকে মোটরসাইকেলে করে জাহিদ তার ভাই নাহিদ ও শাকিলকে সঙ্গে নিয়ে ঘোড়াঘাট বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি নাসিরাবাদ এলাকার অঞ্চলিক মহাসড়কে উঠতেই দ্রুতগতিতে আসা গরু বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নাহিদ ও তার ভাই জাহিদ নিহত হয়। পরে অপর আহত শাকিলকে উদ্ধার করে হাসাপাতালে নেয়ার পথে মারা যান। 

দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ তিনি সেখানে গিয়ে থানা পুলিশকে অবগত করেন এবং নিহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারসহ ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে।

নিহতরা হলেন কাটাবাড়ী ইউনিয়নের বগুড়া পাড়া গ্ৰামের আসালদের পুত্র দুই সহোদর নাহিদ, জাহিদ ও প্রতিবেশী মোহাম্মদ আলী পুত্র শাকিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...