কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের রইছ উদ্দিনের ছেলে হারুন নামের এক তরুণ যুবক খুন হয়েছে।
(২৩ নভেম্বর )সন্ধ্যায় নেত্রকোনা কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের রইছ উদ্দিনের ছেলে হারুন নামের এক তরুণ যুবক তার নিজ বসত ভিটায় সহোদর মামা (গাজা ব্যবসায়িক+চোর) হক মিয়ার নির্দেশে মামাতো ভাই হবির বল্লমের আঘাতে খুন হয়েছে জানা যায় স্থানীয় সূত্রে।
প্রত্যক্ষদর্সী হারুনের শাশুড়ি চানবানু বলেন – ঘটনার সময় এই বাড়িতে ছিলাম , হারুনের দোকানের সামনে হক মিয়ার ছেলে কথার কাটা কাটি হয়, এক পর্যায়ে হঠাৎ ১০/১৫জন লোক আমার জামাই হারুনের নাম ধরে বকাবাজী করছে আর বলছে ঐ শালারপুত তোই ঘরে থেকে বের হ, আমার জামাই হারুন এই কথা শুনে তাদের ভয়ে তার বড় ঘরে যাওয়ার চেষ্টার সময় আমার সামনে হক মিয়ার নির্দেশে তার ছেলে হবি সেখানে বল্লম দিয়ে ঘাও দিয়ে বুকের ওপার এপার করে ফেলে, আমি আমার (১৪মাস নাতীকে নিয়ে ঘোয়াল ঘরে লুকিয়ে থাকি। আমার মেয়ে খুনি হবিকে ফিরাইতে আসিলে ধাক্কা দিয়ে ফেলে আহত করে দোকানের অনেক টাকা লুট করে নিয়ে যায়। আহত অবস্থায় হারুনকে স্থানীয়রা ঘটনা স্থল থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়। আমি তাহাদের সুষ্ঠ বিচার চাই, এই খুনিদের ফাঁসি দাবি করছি। এ দিকে আহত হারুনের স্ত্রী তাহমিদা আক্তার ফাতেমা সন্তানদের সামনে নিয়ে কান্নায় ভেঙে পড়ে, বৃদ্ধ মা কুলসুমা এই খুনিদের বিচার দাবি জানায়।
ঘটনার পরপরই রাতে ঘটনা পরিদর্শন করেছেন কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) উমর কাইয়ুম। হক মিয়ার বাড়ি থেকে হাফসা পিতা দারুগ আলী, একজন আটক হয়েছেন। ফোর্স সংগীয় ছিলেন এস আই আলীমুর ও এস আই রুকনুজ্জামান।



