Trending Now

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

Date:

ডেস্ক রিপার্ট : পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের একজন উদ্যোক্তা শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। রোববার (২০ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা হলেন ডলি ইকবাল। তার হাতে কোম্পানিটির ৮ লাখ ৭৫ হাজার ৭২টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি ৮ লাখ ৩৩ হাজার ৪০২টি শেয়ার বিক্রি করার আগ্রহ প্রকাশ করেছেন।

আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে বিদ্যমান বাজার মূল্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।

এদিকে, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের একজন পরিচালক জয়নুদ্দীন ইফতেখার ডলি ইকবালের বিক্রির ঘোষণাকৃত শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...