Trending Now

ইরানের ওপর ইসরায়েলি হামলার প্রস্তুতির গোপন নথি ফাঁস

Date:

ডেস্ক রিপোর্ট : ইরানের উপর সম্ভাব্য হামলার জন্য ইসরায়েলের প্রস্তুতির বিবরণ থাকা দুটি কথিত গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। শনিবার ইরানপন্থী টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে এই নথি দুটি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিঅস।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, পহেলা অক্টোবর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব তেহরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য কয়েক সপ্তাহের প্রস্তুতি শেষ করেছে। নথি দুটিতে এই প্রস্তুতির বিবরণ রয়েছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় ফাঁস হওয়া নথিগুলির বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে তাদের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেনি।

ইরানপন্থী টেলিগ্রাম চ্যানেল দাবি করেছে,  তারা মার্কিন গোয়েন্দা সংস্থার একটি সূত্র থেকে নথি পেয়েছে, যাতে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার প্রস্তুতির বিশদ বিবরণ রয়েছে। ফাঁস হওয়া নথিগুলোতে মার্কিন ন্যাশনাল জিওস্প্যাশিয়াল-ইন্টেলিজেন্স এজেন্সি (এনজিএ) থেকে একটি কথিত ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স প্রতিবেদন অন্তর্ভুক্ত ছিল।

প্রতিবেদনে ইসরায়েলি বিমান বাহিনীর বেশ কয়েকটি ঘাঁটিতে গৃহীত সাম্প্রতিক পদক্ষেপের রূপরেখা দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে উন্নত যুদ্ধাস্ত্র স্থানান্তরের বিষয়টিও রয়েছে। প্রতিবেদন অনুসারে ইরানের উপর হামলার জন্য এগুলো স্থানান্তর করা হয়েছিল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা তথ্য অনুসারে, ইসরায়েলি বিমান বাহিনী চলতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ অনুশীলন করেছে, যাতে গোয়েন্দা বিমান এবং যুদ্ধবিমান ছিল। এগুলো সম্ভবত ইরানের উপর সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে ইরানে হামলার জন্য ইসরায়েলি ড্রোন ইউনিটের প্রস্তুতির কথাও তুলে ধরা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...