Trending Now

আকাশে শাওয়ালের চাঁদ, সোমবার ঈদ

Date:

সংলাপ ডেস্ক

রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে রোজার ঈদের দিন ঘোষণা করে।

ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভায় ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সভাপতিত্ব করেন।

সভা শেষে তিনি কক্সবাজার ও নীলফামারীসহ ১৪ জেলায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য দিয়ে সোমবার ঈদের ঘোষণা দেন।

হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদ্‌যাপন করেন মুসলমানরা।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবে ঈদুল ফিতর হয় রোববার।

এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছে ২ মার্চ। সে হিসাবে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোজা হয় ২৯টি।

অবশ্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জেলায় রোববার ঈদুল ফিতর উদ্‌যাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শেরেবাংলা নগরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, সন্তানের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা...

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)...

গাওকান্দিয়া ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা  চেয়ারম্যান প্রার্থী  এম এ সালাম দিশারীর

‎​নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: ‎নেত্রকোনার দূর্গাপুর  উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়নের সাবেক...

ঘুরে দাড়াচ্ছে অগ্রনী ব্যাংক

বিশেষ প্রতিবেদক: দেশের অর্থনীতিকে সচল ও গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা...