Trending Now

অস্ট্রেলিয়াকে হারিয়ে লিড বাড়ালো ভারত

Date:

ক্রিড়া ডেস্ক : বিশ্বকাপ শেষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া। জয় দিয়ে সিরিজ শুরু করে স্বাগতিকরা। এবার সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৪ রানে হারিয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেলো ভারত।

গতকাল রোববার থিরুভানানথাপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে জয়সাওয়াল, রুতুরাজ ও ইশান কিষানের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রানের বিশাল সংগ্রহ পায় ভারত। জয়সাওয়াল ২৫ বলে ৫৩, রুতুরাজ ৪৩ বলে ৫৮ ও ইশান ৩২ বলে ৫২ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান এলিস নেন ৩টি উইকেট।

২৩৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করে অজিরা। উদ্বোধনী জুটিতে ৩৫ রান সংগ্রহ করেন দুই ওপেনার ম্যাথুউ শর্ট ও স্টিভেন স্মিথ। তবে এরপর আর ২৩ রান যোগ করতেই ৪ ব্যাটারকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া।

এরপর মার্কাস স্টোনিয়াস ও টিম ডেভিড মিলে শুরু এই ধাক্কা সামাল দেন। তবে দলীয় ১৩৯ রানে ২২ বলে ৩৭ রান করে আউট হন ডেভিড।এরপর আর ১৬ রান যোগ করতেই আরও ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায়। শেষ দিকে ম্যাথু ওয়েডের ২৩ বলে অপরাজিত ঝড়ো ৪২ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ভারতের পক্ষে প্রসিধ কৃষ্ণা ও রবি বিষ্ণুই নেন ৩টি করে উইকেট। ৪৪ রানের জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে যায় ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...