Trending Now

ভিসা লাগবে না চীনা ও ভারতীয়দের মালয়েশিয়া ভ্রমণে

Date:

বিশেষ প্রতিবেদন : মালয়েশিয়া ১ ডিসেম্বর থেকে চীন ও ভারতের নাগরিকদের মালয়েশিয়া যেতে ভিসা লাগবে না। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্থানীয় সময় গতকাল রোববার গভীর রাতে তাঁর পিপলস জাস্টিস পার্টি কংগ্রেসে বক্তৃতার সময় এই ঘোষণা দেন। কতদিনের জন্য ভিসা অব্যাহতি প্রযোজ্য হবে বলেননি। তবে ঘোষণা অনুযায়ী চীন ও ভারতের নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিন বিনা ভিসায় মালয়েশিয়ায় থাকতে পারবেন।

মালয়েশিয়ার অর্থনৈতিক আয়ের বড় একটা অংশ নির্ভর করে পর্যটন খাতের ওপর। সরকারি তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় এই বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ৯.১৬ মিলিয়ন পর্যটক আগমনের রেকর্ড করেছে। যার মধ্যে চীন থেকে চার লাখ ৯৮ হাজার ৫৪০ এবং ভারত থেকে দুই লাখ ৮৩ হাজোরে ৮৮৫ জন পর্যটক এসেছে। করোনা মহামারীর আগে ২০১৯ সালের একই সময়ে চীন থেকে ১.৫ মিলিয়ন এবং ভারত থেকে তিন লাখ ৫৪ হাজার ৪৮৬ পর্যটক এসেছিল।পর্যটন খাতকে এগিয়ে নিতে প্রতিবেশি থাইল্যান্ডের দেখাদেখি একই পদক্ষেপ নিল মালয়েশিয়া। কিছুদিন আগেই চীন ও ভারতের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ সুবিধার ঘোষণা করে থাইল্যান্ড। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...