Trending Now

১৩ দিনে বিজয়ের সিনেমার আয় ৭২২ কোটি টাকা

Date:

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। তার অভিনীত নতুন সিনেমা ‘লিও’। গত ১৯ অক্টোবর বিশ্বের ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় শীর্ষে এখন ‘লিও’।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ‘লিও’ সিনেমার আয়ের পরিমাণ কমছে। তবে মঙ্গলবার (৩১ অক্টোবর) সবচেয়ে কম আয় করে এটি। সবচেয়ে বেশি আয় করা তামিল সিনেমার তালিকায় ‘লিও’ এখন চতুর্থ অবস্থানে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘লিও’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১৪৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬৫ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৭০ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ৪৬ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করেছে ৪৫ কোটি রুপি।

সপ্তম দিনে ‘লিও’ আয় করেছে ২২ কোটি রুপি, অষ্টম দিনে আয় করেছে ১১ কোটি রুপি, নবম দিনে আয় করেছে ৯.৫ কোটি রুপি, দশম দিনে আয় করেছে ১৮ কোটি রুপি, ১১ তম দিনে আয় করেছে ২৪.৫ কোটি রুপি, ১২ তম দিনে আয় করেছে ৯.৫ কোটি রুপি, ১৩ তম দিনে ৫.৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৫৪৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৭২২ কোটি ৬১ লাখ টাকার বেশি।

‘লিও’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ২৮৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির আগে আয় করেছে ২১৫ কোটি রুপি।

চলতি বছরের ২ জানুয়ারি তামিলনাড়ুর চেন্নাইতে শুরু হয় ‘লিও’ সিনেমার শুটিং। সিনেমাটির বড় অংশের শুটিং হয়েছে কাশ্মীরে। বিজয় ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...