Trending Now

গাজীপুরে দুই বাসে আগুন

Date:

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে মহানগরীর তেলিপাড়া শাহ আলম বাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বসুমতি পরিবহনের একটি বাসে ও শিমুলতলী রোডের মাঝিরখোলা এলাকায় গাজীপুর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় রাস্তার পাশে বসুমতি পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের অধিকাংশ পুড়ে যায়।

এছাড়া, গাজীপুরের শিববাড়ি থেকে শিমুলতলী রোডের রেল ক্রসিং এর পাশে গাজীপুর পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। রাত ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত গাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ আনে। এতে বাসটি পুরোপুরি পুড়ে গেছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, কে বা কারা দুই বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...