Trending Now

১১ মাসের ব্যবধানে দ্বিতীয় সন্তানের বাবা হলেন নায়ক রোশান

Date:

বিনোদন ডেস্ক : ১১ মাসের ব্যবধানে দ্বিতীয় সন্তানের বাবা হলেন ঢাকাই সিনেমার নায়ক জিয়াউল রোশান। মঙ্গলবার (৩০ এপ্রিল) রোশানের স্ত্রী তাহসিনা এশা একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। মা-ছেলে দু’জনেই সুস্থ্য রয়েছেন বলে জানিয়েছেন রোশান।

বুধবার (১ মে) দুপুরে রোশান তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এ নায়ক লেখেন, ‘কন্যা ফেরিহা আমাতুল্লার জন্মের ১১ মাস পর গতকাল একটি পুত্র সন্তান আমাদের জীবনে এসেছে। আমি সবসময় আল্লাহর কাছে একটি কন্যা ও একটি পুত্র সন্তান চেয়েছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন।’

সকলের কাছে দোয়া চেয়ে রোশান লেখেন, ‘এশা ও আমার জন্য দোয়া করবেন, যাতে আমাদের সন্তানদের সুখী ও স্বাস্থ্যকর জীবন  দিতে পারি।’

২০২০ সালের ১১ জুন তাহসিনা এশাকে বিয়ে করেন রোশান। সেদিন তার এক বন্ধুর উত্তরার বাসায় কাজি ডেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। গত বছরের শুরুতে গোপন বিয়ের খবর জানান রোশান। একই বছরের ২৪ মে কন্যা সন্তানের বাবা হন রোশান।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘রক্ত’ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে জিয়াউল রোশানের। এই সিনেমায় পরীমণির বিপরীতে তাকে দেখা যায়। এরপর ‘বেপয়োয়া’, ‘মুখোশ’, ‘সাইকো’ ও ‘অপারেশন সুন্দরবন’সহ বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...