Trending Now

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো

Date:

ডেস্ক নিউজ : বিশ্ববাজারের সাথে সমন্বয় রেখে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করেছে সরকার। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে দাম বৃদ্ধির এ প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গত মার্চ হতে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে সরকার। তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটারপ্রতি ১০৬ টাকা থেকে এক টাকা বাড়িয়ে ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া, পেট্রোলের বিদ্যমান মূল্য ১২২ টাকা থেকে ২.৫০ টাকা বৃদ্ধি করে ১২৪.৫০ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৬ টাকা হতে ২.৫০ টাকা বৃদ্ধি করে ১২৮.৫০ টাকা লিটারে নির্ধারণ করা হয়েছে।

পুনঃনির্ধারিত এ মূল্য বুধবার (১ মে) থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

উল্লেখ্য, ভারতের কলকাতায় বর্তমানে ডিজেল লিটারপ্রতি ৯০.৭৬ রুপি; যা বাংলাদেশি মুদ্রায় ১৩০.৬৯ টাকা এবং পেট্রোল ১০৩.৯৪ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৪৯.৬৭ টাকায় বিক্রি করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...