Trending Now

হঠাৎ রণক্ষেত্র নয়াপল্টন, পণ্ড সমাবেশ

Date:

বিশেষ প্রতিবেদন : পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর কাকরাইল ও নয়া পল্টন এলাকা। ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন অলিগলিতে আশ্রয় নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। মহাসমাবেশ আপাতত বন্ধ আছে।

রাজধানীর নয়া পল্টন ও কাকরাইলে পুলিশ-বিএনপির সংঘর্ষের পরপর পুলিশ নয়া পল্টনের বিএনপির মহাসমাবেশে ধাওয়া দেওয়া শুরু করে। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা নয়া পল্টন এলাকা ছেড়ে যায়। পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। ফলে নয়া পল্টন এলাকা ছাড়তে বাধ্য হন বিএনপির নেতাকর্মীরা।  

শনিবার (২৮ অক্টোবর) ‍দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সমাবেশের দু্ই দিকে (কাকরাইল ও ফকিরাপুল) অবস্থান নেয় পুলিশ। বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। এর কিছুক্ষণ পর পুলিশ টিয়ার শেল ছুড়তে ছুড়তে সমাবেশের দিকে এগিয়ে যায়।

কাকরাইল ও নয়া পল্টন এলাকা অনেকটা ফাঁকা দেখা গেছে। রাস্তায় বিক্ষিপ্তভাবে জ্বলছে টায়ারের আগুন। এদিকে, পুলিশি আক্রমণের প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি। সূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...