Trending Now

কাকরাইল রণক্ষেত্র, গাড়ি ও পুলিশ বক্সে আগুন

Date:

সংলাপ প্রতিবেদক : রাজধানীর কাকরাইল মোড়, হাইকোর্ট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ অক্টােবর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনার সূত্রপাত। এ সময় একটি বাস ও আটটি পিকআপ ভাঙচুর করেছেন সমাবেশে আসা নেতাকর্মীরা। এছাড়া বিজয়নগর পানির ট্যাংকির কাছে টায়ারে আগুন লাগিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিএনপি কর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ।

জানা গেছে, কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে বেলা সোয়া ১টার দিকে আগুন দেওয়া হয়। এছাড়া সেখানে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (আইডিবি) ভবনে রাখা গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

কাকরাইল এলাকায়  উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ র‍্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন মোতায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, দুপুর সাড়ে ১২টা থেকে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এদিকে আওয়ামী লীগের সমাবেশ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে জড়ো হওয়া শুরু করেন দলীয় নেতাকর্মীরা। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...