Trending Now

শ্রীপুরে জুবায়ের অনুসারীদের মহাসড়ক অবরোধ, বিশৃঙ্খলা ও হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবী

Date:

গাজীপুর জেলা প্রতিনিধি : টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ জোড় ইজতেমার জন্য বুঝিয়ে দেওয়ার দাবিতে জুবায়েরপন্থি অনুসারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে (পল্লী বিদ্যুৎ এলাকায়) মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। অবরোধে সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের হয়। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘন্টা মুসুল্লিরা সড়ক অবরোধ করে রাখে।

অবরোধকারী মুসুল্লিরা জানান, টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে জুবায়ের পন্থি মুসুল্লিরা ভোররাত ৩টা থেকে মাঠ দখলের জন্য সয়ঘর্ষে জড়িয়ে পড়ে। তাদের হামলায় আমাদের দুই সাথী ভাই শহীদ হয়। সাদ পন্থিদের কাছ থেকে আমাদেরকে (জুবায়ের পন্থি) মাঠ উদ্ধার করে জোড় ইজতেমার জন্য বুঝিয়ে দিতে হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জয়নাল আবেদীন মন্ডল বলেন, সকাল ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় জুবায়ের পন্থি মুসুল্লিরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। যারা বিশৃঙ্খলা এবং হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের দাবী জানিয়ে দুপুর ১২ টায় মুসুল্লিরা মহাসড়ক থেকে সরে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...