Trending Now

কেন্দুয়ায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

Date:

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এ প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় “জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস”-২০২৪ পালিত হয়েছে ।

(১৮ ডিসেম্বর) বুধবার সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে র‍্যালী ও উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে- বক্তব্য রাখেন- কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ওমর কাইয়ুম, উপজেলা (এলজিইডি) প্রকৌশলী মোঃ আল আমিন সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল আলম, উপজেলা বিএনপির নেতা ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম জিলানী প্রমুখ ।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন – প্রবাসী ও অভিবাসীদের বিভিন্ন সমস্যা, সমাধান ও অর্জনের পেছনে তাদের শ্রম, সময় ও দেশপ্রেম রয়েছে । তিনি আরো বলেন, দেশ যখন কোন কারণে সমস্যার মুখোমুখি হয় , তখনও তারা দেশপ্রেমে এগিয়ে আসেন । তাই আমাদের উচিৎ তাদের বিপদেও পাশা দাঁড়ানো এবং সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আজিজুর রহমান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ মির্জা মোহাম্মদ সোহাগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান ভুইঁয়া মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, বিভিন্ন দপ্তরের প্রশিক্ষনার্থীবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...