Trending Now

রায়পুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

Date:

লক্ষ্মীপুর প্রতিনিধ : লক্ষ্মীপুরের রায়পুরে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের চৈতাইল্যা দিঘির পার নামক স্থানে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল লক্ষ্মীপুর থেকে মালবোঝাই একটি দ্রুতগামী ট্রাক রায়পুরের দিকে যাচ্ছিল। তখন চৈতাইল্যা দিঘির পারে রাস্তা পারাপার হতে থাকে শিশুটি। কিন্তু রাস্তা পার হওয়ার আগেই ঘাতক ট্রাকের চাপায় প্রাণ হারায় । রায়পুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম মুসা। সে সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দর আলী বেপারী বাড়ির আক্তার ও ফাতেমা দম্পতির সন্তান।স্থানীয়রা জানান, সড়কের সঙ্গে থেঁতলে যায় তার পুরো দেহ। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ট্রাকটি আটক করলেও ততক্ষণে পালিয়ে যান চালক।এসআই আমির হোসেন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মরদেহের অবস্থা খুবই ভয়াবহ দেখে স্থানীয়দের অনুরোধে পরিবারে হস্তান্তর করা হয় এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...