Trending Now

রমজান কাদিরভের সমর্থন, শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব

Date:

সংলাপ ডেস্ক

হামাস ও ইসরাইলের চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন চেচেন নেতা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ। সেই সঙ্গে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় চেচেন শান্তিরক্ষীদের পাঠানোর প্রস্তাব দিয়েছেন তিনি। 

রাশিয়ার সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে মিডেল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, রমজান কাদিরভ এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ‘আমরা ফিলিস্তিনকে সমর্থন করি।’

ওই পোস্টে তিনি আরও বলেছেন, ‘আমরা এই যুদ্ধের বিরুদ্ধে, যা অন্যান্য সংঘাতের বিপরীতে আরও নতুন কিছুতে পরিণত হতে পারে।’

পাশাপাশি এই অঞ্চলে চেচেন শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব দেন কাদিরভ, যাতে ‘শৃংখলা পুনরুদ্ধার এবং যে কোনো সমস্যা সৃষ্টিকারীদের মোকাবিলা করা যায়।

উল্লেখ্য, রমজান কাদিরভের নেতৃত্বে চেচেন বাহিনী রাশিয়ার হয়ে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর তার নাম ব্যাপকভাবে আলোচিত হয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট চলমান শ্রমিক অসন্তোষ মোকাবিলা ও শিল্পাঞ্চলের সার্বিক...

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

​বিশেষ প্রতিনিধি চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত

নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায়...

সিধলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আনোয়ার হোসেন শাহীনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে...