Trending Now

মাওয়া থেকে ট্রেনে ভাঙ্গা গেলেন প্রধানমন্ত্রী

Date:

সংলাপ ডেস্ক: পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন থেকে ট্রেনে চড়ে ভাঙ্গা পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে ট্রেনে রওনা দিয়ে ভাঙ্গা পৌঁছান ২টায়।

সকালে মাওয়া রেল স্টেশনে পদ্মা সেতু দিয়ে রেল যোগাযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর নিয়ম অনুযায়ী মাওয়া রেল স্টেশনে টিকিট কেটে রেলে চড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে তিনি ভাঙ্গার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন।

পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত রেলপথ ১৭২ কিলোমিটার। শেষ হয়েছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ। আর এ অংশের উদ্বোধনের এক সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হওয়া কথা রয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ। বিকেল ৪টার দিকে সড়কপথে ভাঙ্গা থেকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। সূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...