Trending Now

মুন্সিগঞ্জে ছুরিকাঘাতে নৌকার সমর্থক নিহত

Date:

বিশেষ প্রতিবেদন : মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় রিকাবিবাজার দুই নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রায় ১০০ ফুট দূরে নৌকার সমর্থক ও মিরকাদিম পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি জিল্লুর রহমানের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ সড়কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. আসলাম খান এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আমরা সেখানে যাচ্ছি। তবে, ওই কেন্দ্রের আশেপাশে কোনো সহিসংতা হয়নি।

নিহতের স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করেন, মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শাহীন ও তার লোকেরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি এর বিচার চাই।

নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস নিহতকে তার সমর্থক হিসেবে উল্লেখ করে জানান, কে বা কারা হত্যা করেছে তা এখনই ফোনে বলতে চাচ্ছি না। তদন্তাধীন বিষয়ে এভাবে বলা ঠিক হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...