Trending Now

আড়াই লাখ ভোটে জিতলেন শেখ হাসিনা

Date:

গোপালগঞ্জ-৩

সংলাপ স্পেশাল : নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় আড়াই লাখ ভোট বেশি পেয়ে গোপালগঞ্জ-৩ (টুঙ্গীপাড়া-কোটালীপাড়া) আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৭ জানুয়ারি) জেলার রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম বেসরকারিভাবে শেখ হাসিনাকে জয়ী ঘোষণা করেন।

রির্টার্নিং অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেখ হাসিনা ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নিজামুদ্দিন লস্কর ‘একতারা’ প্রতীকে পেয়েছেন মাত্র ৪৬৯ ভোট।

এই আসনে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদের মধ্যে জাকের পার্টির ‘গোলাপ ফুল’ প্রতীকে মাহাবুব মোল্লা পেয়েছেন ৪২৫ ভোট, বাংলাদেশ কংগ্রেসের ‘ডাব’ প্রতীকে মো. সাইদুল ইসলাম (মিন্টু) পেয়েছেন ১২২ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির ‘আম’ প্রতীকে শেখ আবুল কালাম ৪৬০ ভোট ও গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান ‘মাছ’ প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে প্রার্থী ছিলেন ৬ জন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে এই পাঁচ প্রার্থী জামানত হারিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...