Trending Now

মিরপুরে ছিনতাই চক্রের ৩ সদস্য গ্রেফতার

Date:

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে ছিনতাই চক্রের ৩ সদস্য আটক সহ ছিনতাইকৃত অটো রিক্সা উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়-রাজধানীর মিরপুর মডেল থানায় অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করেন রিপন মিয়া। যেখানে বলা হয় শুক্রবার ভোরে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি রিপন মিয়ার কাছে শাহ আলী মাজারে যাওয়ার কথা বলে ভাড়া মিটিয়ে অটোরিক্সায় উঠে। এরপর পথিমধ্যে দেশীয় অস্ত্রের দেখিয়ে ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে অটো রিক্সাটি ছিনিয়ে সনি সিনেমা হলের দিকে পালিয়ে যায়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ পরিদর্শক মো:সাজ্জাদ রোমন, এসআই সাঈদ ইবনে রাজিব, এসআই উজ্জল হোসাইন,এসআই আব্দুল আউয়াল এর যৌথ অভিযানে ৩ জন ছিনতাইকারী আটক ও ছিনতাইকৃত অটো রিক্সা সহ একটি ধারালো চাকু উদ্ধার করে।

আটকৃত আসামিরা হলেন মো:মাসুদ রানা(২৪),মো: ইব্রাহিম(২৫),মাকসুদ(২১)। জানা যায় এই অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এ নিয়ে মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক মো:সাজ্জাদ রোমন জানায়-আটকৃত আসামিদের ৭ দিনের রিমান্ড চাহিয়া বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রমের পাশাপাশি চুরি,ছিনতাই,সন্ত্রাস মাদকের বিরুদ্ধে মিরপুর মডেল থানা পুলিশের আরো অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...