Trending Now

হত্যা মামলায় কৃষকলীগ নেতা কামাল মন্ডল ডিবির হাতে গ্রেফতার

Date:

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগর বাসন থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে চান্দনা এলাকায় পশমী সোয়েটার গার্মেন্টস ফ্যাক্টরীর সামনে ২০ শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতার উপর অতর্কিত ভাবে হামলার ঘটনায় বুধবার(১৩ ই নভেম্বর ২০২৪) রাতে ১৮ নং ওয়ার্ড থেকে হত্যা মামলা এজাহার ভুক্ত আসামী কৃষক লীগ নেতা কামাল মন্ডলকে গ্রেফতার করে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আসামি গাজীপুর জেলার বাসন থানা টেকন পাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে। ঘটনা সূত্রে জানা যায় ২০-০৭- ২০২৪ ইং তারিখে আসামি কামাল মন্ডল ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে নজরুল নামের এক ব্যক্তিকে হত্যা করে। পরে নিহতের স্ত্রী পূর্ণিমা বেগম বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই হস্ত্যা মামলার অন্যতম আসামী কৃষকলীগ নেতা কামাল মন্ডল কে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি)পুলিশের সুদক্ষ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বাসন এলাকা থেকে গ্রেফতার করে।

এলাকাবাসী সূত্রে জানা যায় আসামী কামাল মণ্ডল আওয়ামী লীগের নাম ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ পরিদর্শক মোঃশফিকুল ইসলাম। তিনি বলেন হত্যা মামলায় এজাহার ভুক্ত আসামী কামাল মন্ডল কে বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে রাতে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...