Trending Now

ভুয়া সাংবাদিক চিহ্নিতকরণ ও শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে সাংবাদিকদের ডাটাবেজ করছে সরকার

Date:

নিজস্ব প্রতিবেদক

অবাধ তথ্যপ্রবাহের এই সময়ে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ একটি অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

গত রবিবার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রমে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রী জানান, বর্তমান ডিজিটাল যুগে ভুয়া সংবাদ ও অপপ্রচার একটি বড় চ্যালেঞ্জ। এটি প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে সাংবাদিকদের এআই (AI) প্রশিক্ষণ, তথ্যনীতি সহায়তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে নিয়মিত কর্মশালা আয়োজন করা হচ্ছে। প্রতি মাসে ঢাকার বাইরে চারটি এবং ঢাকায় দুটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি সাংবাদিক নেতাদের অংশগ্রহণে মাসে অন্তত একটি বিশেষ কর্মশালা আয়োজন করা হচ্ছে।

তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, ভুয়া সংবাদ ও গুজব প্রতিরোধে তথ্য অধিদফতর থেকে ইতোমধ্যে ২২টি ফটোকার্ড এবং ১০টি তথ্যবিবরণী বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে প্রকাশের জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ জোরদার করার পাশাপাশি ফ্যাক্ট-চেকিং নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা ও সেমিনার আয়োজনের প্রস্তুতি চলছে।

সংসদকে মন্ত্রী জানান, দায়িত্বশীল সাংবাদিকতা উৎসাহিত করতে বাংলাদেশ প্রেস কাউন্সিল দেশের ৩২টি জেলায় প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে। পাশাপাশি প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪-এর ১২ ধারা অনুযায়ী নীতি-নৈতিকতা পরিপন্থি সংবাদের বিরুদ্ধে ক্ষতিগ্রস্তদের অভিযোগ করার সুযোগ রয়েছে। বর্তমানে এ ধরনের আটটি অভিযোগ কাউন্সিলে বিচারাধীন।

খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল অ্যাক্ট যুগোপযোগী করে এটিকে আরও শক্তিশালী ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ চলছে। এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সুবিধা প্রদান অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...