নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সরকারের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ শাহজাহান। মেধা, সততা এবং দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয়ে তিনি প্রতিষ্ঠানটিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন।
মোহাম্মদ শাহজাহান একজন উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিত্ব। তিনি বি.কম (সম্মান) এবং এম.কম (ঢাবি) ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটন থেকে পিজিটি সম্পন্ন করেন। একজন অতিরিক্ত সচিব হিসেবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করার বিশাল অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। সেই অভিজ্ঞতার আলোকেই তিনি এখন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের হাল ধরেছেন।আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে মোহাম্মদ শাহজাহান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সুচারু ব্যবস্থাপনায় ফাউন্ডেশনের কার্যক্রমগুলোতে এসেছে স্বচ্ছতা এবং গতিশীলতা। তৃণমূল পর্যায়ের ক্ষুদ্র এনজিওগুলোকে সহায়তার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে তিনি যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছন।
সংশ্লিষ্টদের মতে, মোহাম্মদ শাহজাহান কেবল একজন দক্ষ প্রশাসকই নন, বরং একজন দূরদর্শী চিন্তক। আগারগাঁওয়ের শের-ই-বাংলা নগরে অবস্থিত বিএনএফ ভবনের ৫ম তলায় তার দপ্তরে গেলে পরিলক্ষিত হয় এক সুশৃঙ্খল পরিবেশ। তিনি অত্যন্ত বিনয়ী এবং কর্মীবান্ধব একজন মানুষ হিসেবে পরিচিত।বর্তমানে তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় এই প্রতিষ্ঠানটি যেন আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন।সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, মোহাম্মদ শাহজাহানের মতো এমন দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিত্বের হাত ধরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন আগামীতে দেশের আর্ত-সামাজিক উন্নয়নে আরও বড় মাইলফলক স্পর্শ করবে বলে ধারনা । উল্লেখ্য যে জনাব মোঃ শাহজাহান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (BNF) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (MD) ও সিইও। তিনি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এবং ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে এই পদে যোগদান করেছেন।



