Trending Now

ভারতের লোকসভা নির্বাচনের টিকিট পেলেন কঙ্গনা

Date:

বিনোদন ডেস্ক : কিছু দিন পরই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতের লোকসভা নির্বাচন। এবারের নির্বাচনে বিজেপির টিকিট পেয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। এনডিটিভির তথ্য অনুসারে, গতকাল বিজেপি লোকসভা নির্বাচনে দলের মনোনীত প্রতিনিধিদের পঞ্চম তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় নাম রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌতের। এ অভিনেত্রী হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজেপি প্রার্থী হিসেবে কঙ্গনার নাম ঘোষণার পর এক্সে (টুইট) একটি পোস্ট দিয়েছেন। এতে কঙ্গনা লেখেন, ‘আমার প্রিয় ভারত এবং ভারতীয় জনতার নিজেদের পার্টি ভারতীয় জনতা পার্টি আমাকে সবসময় নিঃস্বার্থভাবে সমর্থন করেছে। লোকসভা নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে বিজেপি জাতীয় নেতৃত্বে আমার নাম ঘোষণা করেছে। আমি আমার জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়াই করব। আমি হাইকমান্ডের এই সিদ্ধান্তকে মেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব।’

গত কয়েক বছর ধরে গুঞ্জন উড়ছে, বিজেপির রাজনীতিতে যোগ দেবেন কঙ্গনা। লোকসভা নির্বাচনে টিকিট পাচ্ছেন সে গুঞ্জনও অনেক দিনের। মূলত, বিজেপির পক্ষে সাফাই গাওয়া, নরেন্দ্র মোদির প্রশংসা করার রেশ ধরেই এই গুঞ্জন চাউর হয়। সর্বশেষ রাজনীতিতে নাম লেখিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিতে পেরে সম্মানিত বোধ করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...