Trending Now

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে লেনদেন

Date:

সংলাপ ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ ফেব্রুয়ারি) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিনে আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। একই সঙ্গে এদিন উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৬.৭৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১৭.৮৫ পয়েন্ট কমে ১ হাজার ২৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৬.১২ পয়েন্ট কমে ২ হাজার ২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৪১টি কোম্পানির, কমেছে ৩১৮টির এবং অপরিবর্তিত আছে ৩৪টির।

ডিএসইতে এদিন মোট ৪৪৫ কোটি ৫৩ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ১০৪.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ২৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭২.৫৭ পয়েন্ট কমে ১৬ হাজার ৬৯৯ পয়েন্টে, শরিয়া সূচক ১০.২৫ পয়েন্ট কমে ১ হাজার ৮২ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১১৫.৭৫ পয়েন্ট কমে ১২ হাজার ৬৭৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন, সিএসইতে ২১৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৩৭টি কোম্পানির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত আছে ২৬টির। দিন শেষে সিএসইতে ১৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...