Trending Now

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ‘বিএনএমসিপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’ আগামীকাল শুরু

Date:

​নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পিলখানাস্থ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের বিজ্ঞান ক্লাবের উদ্যোগে আজ ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১১:০০ ঘটিকায় কলেজ প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে ‘বিএনএমসিপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও বর্ডার গার্ড বাংলাদেশ-এর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান, বিজিবিএমএস, পিপিএমএস, এনডিইউ, পিএসসি।

​আয়োজকদের সূত্রে জানা যায়, এবারের উৎসবে দেশের স্বনামধন্য প্রায় ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এই কার্নিভালে বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড, দেওয়াল পত্রিকা প্রকাশ এবং প্রজেক্ট উপস্থাপনসহ বিভিন্ন আকর্ষণীয় বিষয়ের আয়োজন রয়েছে। এছাড়া বিজ্ঞান জাদুঘর, ১টি ফোর-ডি মুভি বাস এবং ১টি মিউজিয়াম বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী বিশেষ মাত্রা যোগ করবে।

​কলেজের অধ্যক্ষ লে. কর্নেল ড. মোঃ তাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই উৎসবের সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

লালমনির হাটে বিজিবির থার্মাল ক্যামেরা ও ড্রোনে ধরা পড়ল বাঘ

সংলাপ রিপোর্ট লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে...

‎​খিলক্ষেত ফুটওভার ব্রিজ হকার ও দখলমুক্ত: স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক:‎​রাজধানীর ব্যস্ততম খিলক্ষেত ফুটওভার ব্রিজটি হকার ও অবৈধ...

চব্বিশের গণ-অভ্যুত্থান ও অবহেলার দায়: ১৪৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বরখাস্ত ৩১

সংলাপ রিপোর্ট । ২০২৪ সালের চব্বিশের গণ-অভ্যুত্থানে বিতর্কিত...

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

বিশেষ প্রতিবেদক, ঢাকা: অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলের...