Trending Now

বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

Date:

সংলাপ ডেস্ক : ভারতের উত্তর সিকিমে বাঁধ ভেঙ্গে যাওয়ায় উজান থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের লালমনিরহাট অংশে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। বর্তমানে হাতিবান্ধায় অবস্থিত তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.৩৫ মিটার। যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে। 

নদীর পানি বাড়তে থাকায় বন্যার আশঙ্কা করছে লালমনিরহাট জেলা প্রশাসন। ইতোমধ্যে জেলা প্রশাসন  ও পানি উন্নয়ন বোর্ড তিস্তা পাড়ের বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং শুরু করেছে। একই সঙ্গে চরাঞ্চল ও নদী তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যেতে অনুরোধ করেছে।  বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য জানায়, ভারতীয় সেন্ট্রাল ওয়াটার কমিশন (সিডাব্লিউসি) এর তথ্য অনুযায়ী, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তিস্তার পানি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। ডালিয়া পয়েন্টে পানিসমতল আজ রাত পর্যন্ত বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর পর্যন্ত উঠতে পারে।

লালমনিরহাট জেলা ও উপজেলা প্রশাসন থেকে সতর্কবার্তা দিয়ে বন্যা মোকাবিলায় সার্বিক প্রস্তুতির কথা জানানো হয়েছে। এছাড়াও মাইকিং করে নিরাপদ আশ্রয়ে নদীপাড়ের বাসিন্দাদের নিতে সব প্রস্তুতি নিতেও বলা হচ্ছে।

লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা নদী এলাকার জনপ্রতিনিধিদের মাইকিং করে ও বিভিন্নভাবে নদী এলাকার মানুষকে সচেতন করতে বলেছি। সরেজমিন খোঁজ নিচ্ছি। চরাঞ্চলসহ নিম্নাঞ্চলের লোকজনদের গবাদিপশুসহ আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রস্তুত রয়েছি।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, উজানের ঢলে তিস্তায় পানি দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। আমরা সার্বিক খোঁজ খবর রাখছি। সূত্র: রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‎​খিলক্ষেত ফুটওভার ব্রিজ হকার ও দখলমুক্ত: স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক:‎​রাজধানীর ব্যস্ততম খিলক্ষেত ফুটওভার ব্রিজটি হকার ও অবৈধ...

চব্বিশের গণ-অভ্যুত্থান ও অবহেলার দায়: ১৪৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বরখাস্ত ৩১

সংলাপ রিপোর্ট । ২০২৪ সালের চব্বিশের গণ-অভ্যুত্থানে বিতর্কিত...

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

বিশেষ প্রতিবেদক, ঢাকা: অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলের...

মুক্তচিন্তার প্রজ্ঞাবান ব্যক্তিত্ব জীবন্ত কিংবদন্তি  অধ্যক্ষ শহীদ খান নতুন প্রজন্মের প্রেরণা

দৈনিক সংলাপ, প্রতিবেদক। গারো পাহাড়ের সবুজ কোলঘেঁষে গড়ে ওঠা...