Trending Now

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Date:

সৈয়দ জাহিদুজ্জামানঃ বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ)  ঢাকা এর উদ্যোগে বুধবার (১৮ ডিসেম্বর-২০২৪) গরীব, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

ঢাকায় নাবিক আবাসিক এলাকায় মিরপুর-১৪-তে সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল শীতবস্ত্র বিতরণ করেন। সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় গরীব দুস্থ জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্রসমূহ বিতরণ করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট এ সময় উপস্থিত সকল নারী-পুরুষের খোঁজ খবর নেন ও দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার চেয়ারম্যান নাওমী নাহ্রীন আজাদ ও বিএন লেডিস ক্লাব ঢাকা শাখার চেয়ারম্যান বেগম লুবনা আনোয়ার ও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...