Trending Now

বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজের স্পন্সর ওয়ালটন

Date:

ক্রিড়া প্রতিবেদক : বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজের প্লাটিনাম কো-স্পন্সর হয়েছে দেশের শীর্ষ এবং স্বনামধন্য টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিস, পিএলসি। নিউ জিল্যান্ডে এ বারের সফরের বাংলাদেশ তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে।

দীর্ঘদিন বাংলাদেশের ক্রিকেট এবং সব ধরনের খেলাধুলাকেই পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশের বাইরে যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই থাকছে ওয়ালটন। এর তেমন কোনো ব্যত্যয় হয়নি। বাংলাদেশ জাতীয় দলকে উজ্জীবিত করা এবং খেলাধুলাকে এগিয়ে নেওয়াই প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজে স্পন্সর হয়েছে ওয়ালটন।

বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের ব্যাট বলের লড়াই শুরু হবে ওয়ানডে দিয়ে। আগামী ১৭ ডিসেম্বর প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ২০ ও ২৩ ডিসেম্বর যথাক্রমে নেলসন ও নেপিয়ারে। বাংলাদেশ সময় ভোর ৪টায় প্রতিটি ম্যাচ শুরু হবে।

ওয়ানডের পর হবে টি-টোয়েন্টি ম্যাচ। তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটি নেপিয়ারে। পরের দুটি মাউন্ট মঙ্গানুইয়ে। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিটে। শেষ ম্যাচ ভোর ৬টায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‎রাজনীতি ও দূরদর্শী নেতৃত্বের অনন্য বাতিঘর: তৃণমূল থেকে সংসদ পরিচালনা ও বিশ্বমঞ্চে ব্যারিস্টার কায়সার কামাল

‎বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ: ‎বাংলার উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তঘেঁষা পাহাড়, হাওর আর...

টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি

​নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড...

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...