Trending Now

পাকিস্তানি গায়কের কাছে ক্ষমা চাইলেন সোনু নিগম

Date:

বিনোদন ডেস্ক : চলতি বছরের শুরুতে প্রকাশিত হয় ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগমের গাওয়া ‘সুন জারা’ শিরোনামে একটি গান। টি-সিরিজের ব্যানারে মুক্তি পায় এটি। এরপর পাকিস্তানি গায়ক ওমর নাদিম দাবি করেন, তার গাওয়া ‘অ্যায় খোদা’ গানের নকল এটি।

ওমর নাদিম তার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, ‘আমি আমার জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছি, যেখানে এই জিনিসগুলোকে কম গুরুত্ব দেওয়া সম্ভব নয়। আপনি যদি এটি ব্যবহার করেন তাহলে অন্তত ওজি ট্র্যাকে ক্রেডিটটা দিন। আমিও সোনুর বড় ভক্ত। তবে একটু বাস্তবের পথে হাঁটুন। এটি আসল চুক্তি থেকে অনেক দূরে।’

এরপরই বিতর্কে জড়ায় গানটি। বিষয়টি নিয়ে বেশ কিছু দিন ধরে জোর চর্চা চলছে। বিষয়টি নজর কেড়েছে সোনু নিগমেরও। পরে এ গায়ক জানান, এই গান নিয়ে নাদিমের সংস্করণ সম্পর্কে কোনো ধারণাই তার ছিল না। নিজের অজান্তে গান গাওয়ার জন্য পাকিস্তানি গায়কের কাছে ক্ষমা চেয়েছেন ভারতীয় এই গায়ক।

ওমর নাদিমের দেওয়া পোস্টে গিয়ে মন্তব্য করেছেন সোনু নিগম। তাতে এ গায়ক লিখেন, ‘এই গানের পেছনে আমার কোনো হাত নেই। আমাকে এই গান গাওয়ার অনুরোধ করেছিলেন কেআরকে (কমল আর খান), তিনি দুবাইতে আমার প্রতিবেশী। আমি ওনাকে ফেরাতে পারিনি; যদিও আমি সবার জন্য গান গাই না। আমি যদি জানতাম এটি ওমর নাদিমের গান, তবে কখনই গাইতাম না।’

নাদিমের গাওয়া গানের প্রশংসা করেছেন সোনু নিগম। পাশাপাশি ক্ষমা চেয়ে তিনি লিখেন, ‘আপনি আমার থেকে ভালো গেয়েছেন। আমি ক্ষমা চাইছি যে, আপনার গাওয়া গানটা আমি শুনিনি। আরো ভালো করুন। আশা করি, আপনি এই গানের জন্য আরো অনেক বেশি সম্মান পাবেন।’

সোনু নিগমের মন্তব্যের জবাব দিয়েছেন ওমর নাদিম। তিনি লিখেন, ‘আমি আমার বক্তব্যে কোথাও উল্লেখ করিনি যে, আপনি এটি করেছেন। খবরটি বরাবরের মতোই ভিন্নভাবে মোড় নিয়েছে। আমি আপনার গান শুনে বড় হয়েছি এবং আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি আপনার বড় ভক্ত। আপনাকে অনেক ভালোবাসি!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...