Trending Now

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সাংবাদিকের মৃত্যু

Date:

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ফরিদপুরের নগরকান্দার চরযশোরদী-ভাঙ্গার আলগী ইউনিয়নের আঞ্চলিক সড়কের নগরকান্দার চরযশোরদী ইউনিয়নের রামেরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আজ বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুবরণকারী ওই সাংবাদিকের নাম মিরান মাতুব্বরের (৪৫)। তিনি দৈনিক বাংলা ৭১ পত্রিকার ভাঙ্গা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। মিরানের বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে। তিনি ওই গ্রামের আমির আলী মাতুব্বরের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরান মাতুব্বরের ভাই সায়েম মাতুব্বর জানান,মঙ্গলবার বিকেল ৫ টার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী – ভাঙ্গার আলগী আঞ্চলিক সড়কের চরযশোরদী ইউনিয়নের রামেরচর গ্রামে মিরান মাতুব্বরের চালিত মোটরসাইকেলের সাথে একটি অটোরিক্সার সংঘর্ষের ঘটনা ঘটে। এ গুরুতর আহত হন মিরান। এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটায় মঙ্গলবার রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...