Trending Now

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রোববার

Date:

ডেস্ক নিউজ : চীন সফর নিয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৪ জুলাই) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হবে। শনিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। 

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার (৮ জুলাই) বিকেলে বেইজিংয়ে পৌঁছান। সে দেশে তিন দিনের দ্বিপক্ষীয় সফর শেষে বুধবার (১০ জুলাই) দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত বেইজিংয়ে অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশ ২১টি দলিলে স্বাক্ষর করে এবং ৭টি প্রকল্পের ঘোষণা দেয়। 

প্রধানমন্ত্রী ১০ জুলাই সকালে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...