Trending Now

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার

Date:

ডেস্ক রিপোর্ট: ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফরের বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব এম এম ইমরুল কা‌য়েস এ তথ্য জানিয়েছেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে গত শুক্রবার (২১ জুন) নয়াদিল্লিতে যান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। শনিবার (২২ জুন) তি‌নি দে‌শে ফে‌রেন।

লোকসভা নির্বাচনের পর বিজেপির নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকারপ্রধানের এটিই ছিল প্রথম দ্বিপক্ষীয় সফর।

এছাড়া, ১৫ দিনেরও কম সময়ের মধ্যে ভারতের রাজধানীতে এটি ছিল শেখ হাসিনার দ্বিতীয় সফর। গত ৯ জুন মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।

প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে সফরের দ্বিতীয় দিনে ঢাকা ও নয়াদিল্লি ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এর মধ্যে সাতটি নতুন চুক্তি করা হয়েছে এবং তিনটি নবায়ন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...