Trending Now

পূর্বধলায় সংরক্ষিত মহিলা আসনে মানছুরা আলমকে  আবু তাহের তালুকদারের অভিনন্দন

Date:

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রাপ্ত  নেত্রকোণা জেলা বিএনপি’র বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবু তাহের তালুকদার এক বিবৃতিতে পূর্বধলার কৃতি সন্তান মানছুরা আলমকে সংরক্ষিত মহিলা আসনে দলীয়ভাবে মূল্যায়ন করায় উষ্ণ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

এক বার্তায় আবু তাহের তালুকদার বলেন, মানছুরা আলম দলের একজন একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ কর্মী। দীর্ঘ রাজপথের লড়াই-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ও দলের প্রতি আনুগত্য আজ তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। পূর্বধলার মাটি ও মানুষের সাথে তার যে নিবিড় সম্পর্ক, তা সংরক্ষিত মহিলা আসনের প্রতিনিধি হিসেবে অত্র অঞ্চলের নারী উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন যে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী শক্তি আজ সুসংগঠিত। মানছুরা আক্তারের এই প্রাপ্তি পূর্বধলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

বিবৃতিতে আবু তাহের তালুকদার আশাবাদ ব্যক্ত করেন যে, মানছুরা আক্তার তার মেধা ও শ্রম দিয়ে আগামী দিনে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন এবং শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।

এদিকে, আবু তাহের তালুকদারের এই অভিনন্দন বার্তায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা মনে করছেন, অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের এই সমন্বয় আগামী নির্বাচনে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...