Trending Now

নেত্রকোনায় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগের নিন্দা ও প্রতিবাদ

Date:

মোঃ নু্র উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা থেকে: নেত্রকোনা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে কতিপয় কর্মচারীর আনীত মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর অভিযোগের ব্যাপারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার সকল উপজেলার অফিস তথা মাঠ কর্মচারীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চক পাড়াস্থ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক ডাঃ ফিরোজ খান পাঠানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে মিথা, বানোয়াট ও বিভ্রান্তিকর অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ডাঃ কৃপানাথ পাল, হাবিবুর রহমান, ডাঃ তিলোত্তমা ম্রং, আব্দুল্লাহ ও অমিত হাসানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, গত ২৮ আগষ্ট কতিপয় কর্মচারী ঘুষ, দুর্নীতি ও হয়রানিমুক্ত অফিসের দাবীতে এবং জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ আনয়ন করে বিক্ষোভ করে। এরই আলোকে আজ বৃহস্পতিবার দুপুরে সকল উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা গতকালের অভিযোগের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যক্রমকে গতিশীল করার আহকান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...