Trending Now

ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অনুষ্ঠিত

Date:

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে আজ  বৃহস্পতিবার  সকালে ফরিদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও জেলা স্যানিটারী ইন্সপেক্টরের অপসারণের দাবিতে সিভিল সার্জন অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে‌ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

এ সময়  ফরিদপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গণেশ কুমার আগরওয়ালা ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর বজলুর রশীদ খান এর নানা অনিয়ম ও দুর্নীতির কারণে তাদেরকে স্বস্ব পদ থেকে অপসারণ দাবি করে তারা। এ সময় আন্দোলকারীরা ফরিদপুরের বিভিন্ন হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফরিদপুরের সিভিল সার্জন ডা: মোহাম্মদ সিদ্দিকুর  রহমান সহ অন্যান্য কমকর্তাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করেন এবং তারা বিগত দিনের এ ব্যাপারে কতটুক কাজ করেছেন তা নিয়ে প্রশ্ন তোলেন।

এ সময় শিক্ষার্থীরা জানান, বাংলাদেশে সরকারি সেক্টরগুলিতে ‌দুর্নীতিমুক্ত রাখার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছে। পাশাপাশি দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ না হওয়া পর্যন্ত ‌তাদের এই কর্মসূচি চলবে।

এ সময় উপস্থিত ছিলেন ‌ অ্যাডভোকেট‌ মেহেরুন নিশা স্বপ্না, আবরার নাদিম ইতু, আশিকুর রহমান, মোঃ সোহেল, আনিসুর, মো: আরিফ ও সজল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সংবাদ লেখা পর্যন্ত কর্মসূচিটি চলছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...