Trending Now

নেত্রকোনায় আশ্রয়নের ঘর ফাঁকা থাকায় গৃহহীনকে হস্তাস্তর

Date:

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা থেকে

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দীর্ঘ দিন যাবৎ একটি আশ্রয়নের ঘর ফাঁকা থাকায় আরেক গৃহহীন পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান এ গৃহ হস্তান্তর করেন।

নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নির্দেশে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার কান্দাপাডা আশ্রয়ন প্রকল্পের একটি ঘর পুনরুদ্ধার করে বাউসী ইউনিয়নের শাসনউড়া গ্রামের খালেদা-দম্পতির মাঝে ঘরটি হস্তান্তর করেন এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারটির মাঝে কিছু শুকনো খাবার ও একটি কম্বল দিয়ে সহযোগিতা করেন।

বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান বলেন, দীর্ঘ দিন যাবৎ এই ঘরটি ফাঁকা পড়ে থাকার খবর পেয়ে আমি একটি গৃহহীন পরিবারকে এই গৃহটি হস্তান্তর করেছি।

পরবর্তীতে পূর্বের ব্যক্তির কবুলিয়ত বাতিল করে এই পরিবারের একজনের নামে কাগজ করে দেয়া হবে। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...