Trending Now

এস কে সুরের বাসায় অভিযান, ৪ কোটি টাকার সঞ্চয়পত্র ও বিমার কাগজ উদ্ধার

Date:

সংলাপ ডেস্ক

দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার ধানমন্ডিতে তাঁর বাসায় অভিযানে ১৬ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করেছে দুদক টিম। এ সময় সঞ্চয়পত্র ও বিমার প্রায় চার কোটি টাকার কাগজপত্র উদ্ধার করা হয়।

দুদকের পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সাইমুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁর তিনটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। তিনি যেখানে বসবাস করতেন, সেখানে অভিযান চালানো হয়েছে। নগদ টাকা, সঞ্চয়পত্র ও বিমার কাগজপত্র এবং বিপুলসংখ্যক ব্যাংক হিসাবের চেক পাওয়া গেছে।

এর আগে ১৪ জানুয়ারি এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর করা মামলায় গ্রেপ্তার দেখানোর পর এস কে সুরকে আদালতে হাজির করা হয়।

আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাঁকে দুদকে তলব করা হয়। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...