নিজস্ব প্রতিবেদক:
প্রশাসনিক দক্ষতা, সততা এবং জনসেবায় নিবেদিতপ্রাণ কর্মকর্তা হিসেবে মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তরে এক পরিচিত নাম। বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই চৌকস কর্মকর্তা বর্তমানে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (যুগ্মসচিব) হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তার পিতা এ. কে. এম. মতিউর রহমান এবং মাতা রাজিয়া বেগম। মেধাবী এই কর্মকর্তা ছাত্রজীবন থেকেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এবং কর্মজীবনে প্রবেশের পর থেকে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন।
মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী তার সুদীর্ঘ কর্মজীবনে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে তার কাজের অভিজ্ঞতা ব্যাপক।প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে যোগদানের পূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।এছাড়া তিনি সিটি কর্পোরেশনে (নগর ভবন) চিফ ইঞ্জিনিয়ার হিসেবেও তার প্রশাসনিক ও কারিগরি দক্ষতার পরিচয় দিয়েছেন।মাঠ পর্যায়ে কাজ করার সময় তিনি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রেখেছেন। বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ ও বর্তমান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে তার অবদান অনস্বীকার্য।
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সরকার তাকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ প্রদান করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৈনন্দিন কার্যক্রম সমন্বয়, গুরুত্বপূর্ণ দাপ্তরিক নথি ব্যবস্থাপনা এবং রাষ্ট্রের উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী কাজে তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছেন। তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মতে, মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী কেবল একজন দক্ষ প্রশাসকই নন, বরং একজন বিনয়ী এবং সৃজনশীল ব্যক্তিত্ব।
পেশাগত জীবনে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন এবং কাজের মানে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা এই কর্মকর্তা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অবিচল রয়েছেন। তার মতো দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তার নেতৃত্ব দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে বিশিষ্টজনেরা মনে করেন।



