Trending Now

ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ ৬৫০ কোটি ডলার

Date:

ডেস্ক নিউজ : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর তালিকায় প্রবেশ করেছেন। ব্লুমবার্গ বিলিয়েনিয়ার সূচক অনুযায়ী, সোমবার ট্রাম্পের সম্পদের পরিমাণ ছিল ৬৫০ কোটি ডলার।

২৯ মাসের চেষ্টার পর ট্রুথ সোশ্যালের মূল কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি শেয়ারবাজারে আসতে ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশনের সঙ্গে একীভূত হয়েছে। আগামী সপ্তাহে তাদের শেয়ার বাজারে আসতে যাচ্ছে। একীভূত এই কোম্পানিতে ট্রাম্পের শেয়ারের পরিমাণ ৫৮ দশমিক ১ শতাংশ। বর্তমানে এর প্রতিটি শেয়ারের দাম ৪০ ডলার। এই হিসাবে ট্রাম্পের কাছে থাকা শেয়ারের মোট দাম ৩০০ কোটি ডলারের বেশি।

৭৭ বছর বয়সী ট্রাম্প সারাজীবন ধনী ছিলেন। তবে আবাসন ব্যবসায়ী ট্রাম্পের সম্পদের পরিমাণ এর আগে ছিল ৩১০ কোটি ডলার। 

ব্লুমবার্গ বিলিয়েনিয়ার সূচক অনুযায়ী, সোমবার শেয়ারবাজারের দর অনুযায়ী ট্রাম্পের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬৫০ কোটি ডলার। এর ফলে এবারই প্রথম তিনি বিশ্বের সেরা ৫০০ ধনীর তালিকায় প্রবেশ করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...