Trending Now

সোশ্যাল ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্সের ক্যাম্পেইন শুরু

Date:

ডেস্ক নিউজ : সোশ্যাল ইসলামী ব্যাংক ও ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিট্যান্স ক্যাম্পেইন শুরু হয়েছে ২৫ মার্চ। প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান এবং ওয়েস্টার্ন ইউনিয়নের সাউথ এশিয়ার রিজিওনাল অপারেশন্স ম্যানেজার শিহাব হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ রেমিট্যান্স অফিসার মাজহারুল হক, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ট্রেজারি বিভাগের প্রধান মোহাম্মদ আহসান হাবিব, ওয়েস্টার্ন ইউনিয়নের বিজনেস ডেভেলপমেন্ট (বাংলাদেশ) এর সিনিয়র স্পেশালিস্ট মো. তাওহিদুর রহমান এবং ব্যাংকের  বিভিন্ন বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা।

এছাড়াও ব্যাংকের আঞ্চলিক প্রধান, সব শাখার ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন। ওয়েস্টার্ন ইউনিয়নের সাথে যৌথভাবে এই ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, দেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করে রেমিট্যান্স। প্রবাসী বাংলাদেশিদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠালে ক্যাশ রিসিভারকে নিশ্চিত আকর্ষণীয় একটি পুরস্কার দেওয়া হবে এবং ক্যাম্পেইন শেষে ভাগ্যবান বিজয়ীকে পবিত্র ওমরাহ করার সুযোগ করে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...